ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

দৈনিক বাংলাদেশ সংবাদ

‘ওয়েটিং’ নিয়ে বাড়ছে কৌতূহল; সুপারস্টার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও নাম প্রকাশে অনড় নির্মাতা

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

বা থেকে মিজানুর রহমান মিজান, পূর্ণিমা, শাবনুর, পপি

দেশের চলচ্চিত্রাঙ্গনের বর্তমান সংকটময় সময়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘রাগী’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান মিজান। তাঁর নতুন চলচ্চিত্রের নাম ‘ওয়েটিং’।

ওয়েটিং চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পঙ্খিরাজ মুভিজ এর ব্যানারে। 

রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেন তিনি। এ সময় নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে শুটিং শুরু হবে।

সিনেমাটির নামের তাৎপর্য এবং অন্যান্য বিষয় জানতে চাইলে মিজানুর রহমান মিজান হাস্যরসের সুরে বলেন, “এ মুহূর্তে বিস্তারিত জানতে হলে সবাইকে ‘ওয়েটিং’-এই থাকতে হবে। সময় হলে সবকিছু জানানো হবে।”

চলচ্চিত্রটির গল্প সম্পর্কে নির্মাতা জানান, এটি একটি সামাজিক, রোমান্টিক, অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। বিএফডিসির পাশাপাশি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রধারণ করা হবে।

দর্শক কেন ‘ওয়েটিং’ দেখবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যেক নির্মাতাই নিজের সিনেমাকে সেরা বলতে চান। আমি সে দাবি করছি না। কারণ সবার রুচি ও পছন্দ এক নয়। তবে এটুকু বলতে পারি, এই সিনেমায় প্রত্যেক দর্শক নিজের জীবনের কোনো না কোনো প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”

চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন পরিচালক, কাহিনী কার ও সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান মিজান।

অভিনয়শিল্পীদের বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, দর্শকদের জন্য কিছু চমক রেখে দিতে চান তারা। সে কারণে মুক্তির আগ পর্যন্ত যতটা সম্ভব চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের পরিচয় গোপন রাখা হবে।

এ সময় এক সাংবাদিক জানতে চান, ‘রাগী’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে যেমন বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন, ‘ওয়েটিং’-এও কি তেমন কোনো চমক থাকছে?

জবাবে মিজানুর রহমান মিজান বলেন, “আমাদের ওয়েটিং নামের নতুন সিনেমাতে ও একজন জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীকে দর্শক দেখতে পাবেন। তবে এই মুহূর্তে তাঁর নাম প্রকাশ করতে চাই না। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।”

যদিও তিনি কোনো নাম উল্লেখ করেননি, তবে তাঁর দেওয়া ইঙ্গিত থেকে চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে পারেন দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্য থেকে শাবনুর, পপি, পূর্ণিমা এমন কেউ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার এফ আই মানিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ, ‘ওয়েটিং’ চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচয়িতা আনোয়ার শিকদার টিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপস্থিত সবাই নতুন চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

বিষয় : বিনোদন আজকের বিনোদন

দৈনিক বাংলাদেশ সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক: মোহাম্মদ তারেক রহমান
কপিরাইটস © সর্বস্বত্ব সত্বাধিকার সংরক্ষিত এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with by ❤️ The Daily Bangladesh Sangbad 2026
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ সংবাদ
চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?
0:00 0:00
1.0x
সর্বশেষ