ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

দৈনিক বাংলাদেশ সংবাদ

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যু; জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের পরিকল্পনা।

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মেরি আর নেই, শেষ বিদায়ের প্রস্তুতি খুলনায়।

ছবি : দৈনিক বাংলাদেশ সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম (মেরি) আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

জানা যায়, গত ১৪ অক্টোবর রাজধানীর নিকেতন-গুলশান এলাকায় নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করলে মরিয়ম বেগমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১টা ৪৭ মিনিটে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর আগে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি চলছিল।

মায়ের মৃত্যুতে শোকের ছায়া, পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা

মরিয়ম বেগমের মৃত্যুর সময় হাসপাতালে তাঁর অন্য ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন। মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়।

এ সময় চিত্রনায়িকা পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরে হাসপাতালে উপস্থিত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ এবং পপির বোন খেয়ালী পপির স্বামী আদনান কামালকে ফোন করে মৃত্যুসংবাদ জানান।

মৃত্যুসংবাদ শোনার পর আদনান কামাল কোনো উত্তর না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকায় জানাজা, খুলনায় দাফনের প্রস্তুতি

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় বসবাসরত আত্মীয়স্বজনদের অংশগ্রহণের সুবিধার্থে নিকেতন-গুলশান এলাকায় বাদ ফজর মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিশেষ হিমায়িত মরদেহবাহী গাড়িতে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

চলচ্চিত্রাঙ্গনে শোক

মরিয়ম বেগমের মৃত্যুর সময় পরিবারের সদস্যদের পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ, চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন এবং অভিনেতা হৃদয় খান বাদশাহ্।

মরিয়ম বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে।

বিষয় : মরিয়ম বেগম, চিত্রনায়িকা পপি, পপির মা, ঢাকাই চলচ্চিত্র, চলচ্চিত্র অঙ্গন, শোক সংবাদ, খুলনায় দাফন।

দৈনিক বাংলাদেশ সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মেরি আর নেই, শেষ বিদায়ের প্রস্তুতি খুলনায়।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক: মোহাম্মদ তারেক রহমান
কপিরাইটস © সর্বস্বত্ব সত্বাধিকার সংরক্ষিত এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with by ❤️ The Daily Bangladesh Sangbad 2026
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ সংবাদ
চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মেরি আর নেই, শেষ বিদায়ের প্রস্তুতি খুলনায়।
0:00 0:00
1.0x
সর্বশেষ