ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক বাংলাদেশ সংবাদ
শিরোনাম
হত্যা নাকি আত্মহত্যা ন্যাম ভবনের ফ্ল্যাটে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহ,উদ্ধার  ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল।

হত্যা নাকি আত্মহত্যা ন্যাম ভবনের ফ্ল্যাটে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহ,উদ্ধার ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল।

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি আবাসিক ফ্ল্যাটে ১৯ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণী মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান।তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ওই সময় পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রয়োজনীয় আলামত পরীক্ষা করতে সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক আলোচনার বিষয়টিও সামনে এসেছে। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।জামায়াতের পক্ষ থেকে তখন তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।তবে মরিয়ম খাতুনের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

হত্যা নাকি আত্মহত্যা ন্যাম ভবনের ফ্ল্যাটে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহ,উদ্ধার  ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল।

হত্যা নাকি আত্মহত্যা ন্যাম ভবনের ফ্ল্যাটে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহ,উদ্ধার ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল।

বিটিভির আধুনিক গানে ‘উচ্চ’ শ্রেণির শিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন সাতক্ষীরার রোজবাবু।

বিটিভির আধুনিক গানে ‘উচ্চ’ শ্রেণির শিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন সাতক্ষীরার রোজবাবু।

ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

দেশের চলচ্চিত্রাঙ্গনের বর্তমান সংকটময় সময়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘রাগী’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান মিজান। তাঁর নতুন চলচ্চিত্রের নাম ‘ওয়েটিং’।ওয়েটিং চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পঙ্খিরাজ মুভিজ এর ব্যানারে। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেন তিনি। এ সময় নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে শুটিং শুরু হবে।সিনেমাটির নামের তাৎপর্য এবং অন্যান্য বিষয় জানতে চাইলে মিজানুর রহমান মিজান হাস্যরসের সুরে বলেন, “এ মুহূর্তে বিস্তারিত জানতে হলে সবাইকে ‘ওয়েটিং’-এই থাকতে হবে। সময় হলে সবকিছু জানানো হবে।”চলচ্চিত্রটির গল্প সম্পর্কে নির্মাতা জানান, এটি একটি সামাজিক, রোমান্টিক, অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। বিএফডিসির পাশাপাশি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রধারণ করা হবে।দর্শক কেন ‘ওয়েটিং’ দেখবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যেক নির্মাতাই নিজের সিনেমাকে সেরা বলতে চান। আমি সে দাবি করছি না। কারণ সবার রুচি ও পছন্দ এক নয়। তবে এটুকু বলতে পারি, এই সিনেমায় প্রত্যেক দর্শক নিজের জীবনের কোনো না কোনো প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন পরিচালক, কাহিনী কার ও সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান মিজান।অভিনয়শিল্পীদের বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, দর্শকদের জন্য কিছু চমক রেখে দিতে চান তারা। সে কারণে মুক্তির আগ পর্যন্ত যতটা সম্ভব চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের পরিচয় গোপন রাখা হবে।এ সময় এক সাংবাদিক জানতে চান, ‘রাগী’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে যেমন বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন, ‘ওয়েটিং’-এও কি তেমন কোনো চমক থাকছে?জবাবে মিজানুর রহমান মিজান বলেন, “আমাদের ওয়েটিং নামের নতুন সিনেমাতে ও একজন জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীকে দর্শক দেখতে পাবেন। তবে এই মুহূর্তে তাঁর নাম প্রকাশ করতে চাই না। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।”যদিও তিনি কোনো নাম উল্লেখ করেননি, তবে তাঁর দেওয়া ইঙ্গিত থেকে চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে পারেন দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্য থেকে শাবনুর, পপি, পূর্ণিমা এমন কেউ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার এফ আই মানিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ, ‘ওয়েটিং’ চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচয়িতা আনোয়ার শিকদার টিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপস্থিত সবাই নতুন চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
সর্বশেষ